01704-196114 imagerelg@gmail.com ইমেজ টাওয়ার, খামার মোড়, কলেজ রোড, রংপুর
ভর্তি চলছে — ১৬তম ব্যাচ · সেশন ২০২৬-২৭

Build Your Future as a Smart Engineer

রংপুরের প্রাণকেন্দ্রে আন্তর্জাতিক মানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা

A BTEB-approved private polytechnic led by BUET engineers — with our own 10-storey campus, modern labs, NSDA skill certification and a dedicated job-placement cell.

15+Years of Excellence
5Technologies
850Seats / Batch
100%Job Support
About the Institute

ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট এর নিজস্ব ক্যাম্পাস

Image Tower — নিজস্ব ক্যাম্পাস Image Tower · Khamar More

২০১১ সাল থেকে কর্মমুখী শিক্ষার পথিকৃৎ

ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট এর রয়েছে নিজস্ব ক্যাম্পাস, যা রংপুরের প্রাণকেন্দ্র কারমাইকেল কলেজ রোড, খামার মোড়ে অবস্থিত। ভবনটি ৫০,০০০ স্কয়ার ফিট জুড়ে দশ তলা ভিত্তিতে স্থাপিত এবং উচ্চ মানের আন্তর্জাতিক ডেকোরেশন দ্বারা সজ্জিত।

এখানে রয়েছে প্রশস্থ ক্লাসরুম, লাইব্রেরী, ক্যান্টিন ও নামাজ ঘর। ভবনটি রংপুর শহরের প্রধান সড়কের পাশে হওয়ায় যাতায়াত ব্যবস্থা খুবই সহজ — কারমাইকেল কলেজ বা লালবাগ থেকে উত্তর দিকে খামার মোড়ে, রংপুর রেলওয়ে স্টেশন থেকে পশ্চিম দিকে, বিদ্যুৎ ভবনের বিপরীতে অবস্থিত।

দশ তলা নিজস্ব ভবন
আন্তর্জাতিক মানের লাইব্রেরী
শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব
ক্যান্টিন ও নামাজ ঘর
Leadership Messages

চেয়ারম্যান ও অধ্যক্ষ মহোদয়ের বাণী

🌸🌸 🌸🌸 Chairman

ইঞ্জি. মো. আলমামুন আখতারুজ্জামান

চেয়ারম্যান

বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (বুয়েট)

কর্মমুখী শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশের শিক্ষা ব্যবস্থায় অবদান রাখতে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০১১ সাল থেকে পথ চলা। বিশ্বায়নের এই যুগে কর্মমুখী শিক্ষার বিকল্প নাই। নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র পরীক্ষিত মাধ্যম হচ্ছে কর্মমুখী শিক্ষা। যার অন্যতম হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে শিক্ষার্থী নিজ ও দেশের কর্মক্ষেত্রে সরাসরি অবদান রাখার সুযোগ পাবে। আজকের তরুণরাই আগামী দিনে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই তরুণ। আমাদের দেশে চাকরির বাজারের সঙ্গে শিক্ষাব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ নয়। শুধু কর্মসংস্থান নয়, উন্নয়নের জন্যও প্রয়োজন কর্মমুখী শিক্ষা। দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করাতে হলে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটে অভিজ্ঞ ও দক্ষতার সনদধারী শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাস পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের NSDA কোর্স এর মাধ্যমে বিভিন্ন দক্ষতার ট্রেনিং করানো হয় এবং সনদ প্রদান করা হয়। ফলে সকল শিক্ষার্থী স্মার্ট ও দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে পাশ করে বের হয়। উত্তরবঙ্গের বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে প্রতিবছর শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য ডুয়েট, বিটেক ও বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে চান্স পেয়ে থাকে।

— Engr. Md. Almamun Akhtaruzzaman

Principal

ইঞ্জি. মো. জাকির হোসেন

অধ্যক্ষ

বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (বুয়েট)

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজ নিম্ন আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে উন্নীত। অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ — কৃষি, শিল্পকারখানা, স্বাস্থ্য সব খাতেই কারিগরি জ্ঞানের প্রয়োগ ও পরিশ্রমেরই ফসল। পৃথিবীর সবচেয়ে স্থিতিশীল অর্থনীতির দেশ জার্মানীর শিক্ষিত জনগোষ্ঠির মোট ৬৪ শতাংশ কারিগরি শিক্ষায় শিক্ষিত। তাই মধ্যম আয়ের দেশ হতে উন্নত দেশে রূপান্তরের জন্য বিশাল জনগোষ্ঠিকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার বিকল্প নেই। উন্নয়ন অগ্রগতিতে পিছিয়ে পড়া উত্তরবঙ্গকে উন্নয়নের মূলধারায় শামিল করার জন্য এই অঞ্চলে কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার ও প্রচার প্রয়োজন। সরকারের মহতী উদ্যোগে শামিল হওয়ার লক্ষ্যে ২০১১ সালে রংপুর নগরীর প্রাণকেন্দ্রে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। দেখতে দেখতে আজ এই প্রতিষ্ঠানটি এক যুগ পেরিয়ে সফলতার সাথে মাথা উঁচু করে দাড়িয়ে আছে। প্রতিষ্ঠানের সুযোগ্য চেয়ারম্যান প্রতিষ্ঠানের ভিশন হিসেবে স্থির করেছেন রংপুরের বুকে আন্তর্জাতিক মানের বেসরকারি পলিটেকনিক হিসেবে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটকে প্রতিষ্ঠিত করা। গত এক যুগে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্খী সকলের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

— Engr. Md. Zakir Hossain

Our People

শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাগণ

অভিজ্ঞ ও দক্ষতা সনদধারী শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাস পরিচালনা করা হয়।

Diploma Programs · 4 Years · BTEB

টেকনোলজি সমূহ

ভর্তি ফি মাত্র ৳১,৫০০ — বোর্ড বৃত্তির পাশাপাশি নিজস্ব মেধা বৃত্তির ব্যবস্থা রয়েছে।

Why Image Polytechnic

Campus Facilities

Signature Equipment · Civil Technology

Modern Survey Instruments

Total Station practical class

Total Station

সিভিল টেকনোলজির শিক্ষার্থীদের জন্য আধুনিক টোটাল স্টেশন দিয়ে হাতে-কলমে সার্ভে প্রশিক্ষণ।

RTK GNSS field survey

RTK GNSS

স্যাটেলাইট-ভিত্তিক RTK GNSS প্রযুক্তিতে নির্ভুল জরিপের বাস্তব অভিজ্ঞতা।

Our Signature

Smart Teaching

প্রতিটি শিক্ষার্থীকে মটিভেশনাল ক্লাস, স্পোকেন ইংলিশ ও স্মার্ট যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে স্মার্ট ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলা হয় — আর জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে শতভাগ শিক্ষার্থীকে চাকুরী সহায়তা করা হয়।

AI-Assisted Classes

আধুনিক এআই টুলের সহায়তায় পাঠদান ও সমস্যা সমাধান অনুশীলন।

PowerPoint-Based Lectures

প্রতিটি ক্লাস মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে পরিচালিত হয়।

NSDA Skill Certification

ডিপ্লোমার পাশাপাশি NSDA কোর্সের মাধ্যমে দক্ষতার সনদ।

Job Placement Cell

পাশকৃত শিক্ষার্থীদের জন্য শতভাগ জব প্লেসমেন্ট সহায়তা।

Hands-On Learning

আধুনিক ল্যাব ও লাইব্রেরী

প্রতিটি টেকনোলজির জন্য আলাদা প্রাক্টিক্যাল ল্যাব — সাথে দুইটি শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও আন্তর্জাতিক মানের লাইব্রেরী।

Gallery

Campus Life

Discipline First

শিক্ষার্থীদের আচরণবিধি

প্রতিষ্ঠানে সর্বদা নির্ধারিত ইউনিফর্ম ও আইডি কার্ড পরিধান করে আসতে হবে।

ক্লাস শুরুর কমপক্ষে ১০ মিনিট পূর্বে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে।

ক্লাস চলাকালীন মোবাইল ফোন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে; শৃঙ্খলা বজায় রাখতে হবে।

প্রতিষ্ঠানের সম্পদ ও ল্যাব যন্ত্রপাতি যত্নের সাথে ব্যবহার করতে হবে।

শিক্ষক ও সহপাঠীদের সাথে সর্বদা শালীন ও মার্জিত আচরণ করতে হবে।

৮০%+তত্ত্বীয় ক্লাসে উপস্থিতি
৮৫%+ল্যাব/ব্যবহারিক ক্লাসে উপস্থিতি
১০০%ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে উপস্থিতি
সতর্কতা: নিয়মিত অনুপস্থিতি, শৃঙ্খলা ভঙ্গ বা র‍্যাগিং-এর সাথে জড়িত থাকলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
ইঞ্জি. মো. জাকির হোসেনঅধ্যক্ষ, ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর
Session 2026-27 · 16th Batch

ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তির যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতান্যূনতম জিপিএ
এসএসসি / দাখিল / সমমান (যেকোনো বিভাগ)জিপিএ ২.০০
এসএসসি ভোকেশনালজিপিএ ২.০০
এইচএসসি উত্তীর্ণ (যেকোনো বিভাগ)সরাসরি ভর্তিযোগ্য
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় / বিদেশী সমমানসমতা সাপেক্ষে

গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন চলছে — আসন সীমিত, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি।
  • ভর্তি ফি ৳১,৫০০; সাথে এসএসসি মার্কশিট, প্রশংসাপত্র ও ছবি প্রয়োজন।
  • বোর্ড বৃত্তি + নিজস্ব মেধা বৃত্তি এবং উপবৃত্তির সুবিধা রয়েছে।
  • ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য কল করুন: 01704-196114
Academic Life

Every morning begins with discipline, unity and purpose.

প্রতিদিন সকালে জাতীয় সংগীত ও শপথের মাধ্যমে অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয় — শৃঙ্খলা ও দেশপ্রেমই আমাদের ভিত্তি।

Stay Updated

নোটিশ বোর্ড

Forever in Our Hearts

স্মরণে — আমাদের প্রয়াত শিক্ষার্থীরা

যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন, তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।

Demo placeholder data — click any card to edit
Resources

ডাউনলোড কর্নার

ভর্তি ফরম

একাডেমিক ক্যালেন্ডার

ফি স্ট্রাকচার

BTEB সিলেবাস (লিংক)

Visit BTEB
Get in Touch

যোগাযোগ করুন

Address · ঠিকানা

ইমেজ টাওয়ার, খামার মোড়, কলেজ রোড, সদর, রংপুর-৫৪০২

Open in Google Maps

Phone · ফোন

01704-196114 (Admission) · 01711-474014 (Chairman) · 01704-196136 (Principal)

Email · ই-মেইল

imagerelg@gmail.com

Send a Message

Demo form — a live site needs a backend/email service to actually deliver messages.